ঢাকাThursday , 16 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ

শরনখোলায় হিট স্ট্রোকে এক যুবকের মৃত্যু::

Mahamudul Hasan Babu
April 16, 2026 8:02 am
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় অতিরিক্ত গরমে মিল্টন রায় (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার নলবুনিয়া গ্রামের কীর্তন অনুষ্ঠানের কাজ করতে গিয়ে সে প্রচন্ড গরমে অসুস্থ পড়ে।  স্বজনরা তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ঐ গ্রামের বীর মুক্তিযোদ্ধা অমূল্য রায়ের ছেলে।

তার প্রতিবেশী ও স্কুল শিক্ষক সুভাষ রায় জানান, গ্রামের মন্দিরের কীর্তন অনুষ্ঠানের কাজের শেষ দিকে মিল্টন অসুস্থ হয়ে পড়ে। বুধবার প্রচন্ড গরম ও বিদ্যুতের ব্যাপক লোড শেডিং এর কারনে মানুষের নাভিশ্বাস ওঠে। গরম সহ্য করতে না পেরে হিট স্ট্রোকেই মিল্টন রায় প্রান হারিয়েছেন বলে জানান তিনি।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস জানান, মিল্টন রায় স্ট্রোক করে মৃত্যুবরন করেছেন। তবে সেটা হিট স্ট্রোক কি না তা যাচাই করা হচ্ছে।