ঢাকাFriday , 17 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের পরে দুই শিশুর মরদেহ উদ্ধার 

Mahamudul Hasan Babu
April 17, 2026 4:03 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৪ ঘন্টা পরে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চেংঠীহাজরা ডাংগা ইউনিয়নের লক্ষী নারায়নী বালাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। পরে বিকেল তিনটায় একজনের ও সাড়ে চারটার দিকে অপর শিশুর মরদেহ ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, দেবীগঞ্জ উপজেলার চেংঠীহাজরা ডাংগা এলাকার রাশেদ হকের ছেলে রাজু ইসলাম (১০) ও দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বাজিতপুর এলাকার হাসিনুর রহমানের ছেলে লাম্মিম হোসেন (১৩)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই।
রাজু ইসলাম স্থানীয় ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি ও লাম্মিম হোসেন স্থানীয় ফুলতলা উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে পড়াশোনা করতো।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে জুমআর নামাজে যাবার জন্য উপজেলার চেংঠী হাজরা ডাংগা ইউনিয়নের লক্ষী নারায়নী বালাপাড়া এলাকায় করতোয়া নদীতে গোসল করতে নামে। রাজু সাতাঁর না জানায় লাম্মিমের সাথে নদীতে গোসলে নামে। তবে গোসলের একপর্যায়ে রাজু ইসলাম নদীতে হাবুডুবু খেতে শুরু করলে তাকে তুলতে যায় লাম্মিম হোসেন। একপর্যায়ে দুজনই নদীর গভীরে তলিয়ে যায়। তবে দীর্ঘ সময় ধরে তারা বাসায় না ফেরায় দুপুর দুইটা থেকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে নদীর পাড়ে তাদের জুতা দেখতে পেয়ে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা সহ স্থানীয় মানুষজন। পরে বিকেল তিনটায় রাজুর মরদেহ পাওয়া গেলেও লাম্মিমের মরদেহ পাওয়া যায় নি। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় লাম্মিমের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে নিহতদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
দেবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মো মাইনুদ্দিন বলেন, রাজু ও লাম্মিম হোসেন দুজনের মামাতো ফুফাতো ভাই। শুক্রবার দুপুরে তারা দুজনে করোতোয়া নদীতে গোসল করতে যায় এরপরে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা রাজুকে উদ্ধার করলেও লাম্মিমকে খুঁজে পায়নি। পরে আমরা চেষ্টা করে তার মরদেহ উদ্ধার করি।
দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সচীন চন্দ্র রায় বলেন, লাম্মিম হোসেনের বাবার সাথে তার মায়ের বিচ্ছেদের পর থেকে সে মামা বাড়িতেই থাকতো। তার মা ঢাকায় গার্মেন্টসে কাজ করে। রাজু ও লাম্মিম হোসেন দুজনে বন্ধুর মত একসাথে বেড়ে উঠেছে ছোট থেকে। আজকে তারা গোসল করতে গিয়ে দুজনে নিখোঁজ হয়ে পড়ে দুজনেরই মরদেহ পাওয়া যায়। আমরা সুরতহাল করে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, নিহত দুই শিশুর মরদেহ আমরা পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় থানায়  অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।