ঢাকাSaturday , 25 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে আওয়ামী লীগের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আটক।

Mahamudul Hasan Babu
April 25, 2026 2:21 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ‎আব্দুস সাত্তার (৪২) কে আটক করেছে পুলিশ।

শনিবার বিকালে দিনাজপুর-বিরল স্থলবন্দর সড়কের কাঞ্চন মোড় এলাকা থেকে বিরল থানা পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।
পুলিশ জানায়, আব্দুস সাত্তার (৪২) জি আর ১৭৩/২০২৪ নং মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি ছিলেন।
আটক আব্দুস সাত্তার উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়নের ‎দামাইল সেনিয়াপাড়া গ্রামের সহিদুল ইসলাম এর ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কাঞ্চন মোড় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক। ‎