স্টাফ রিপোর্টার: আবু সালমান aলক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৯নং চর গাজী ইউনিয়নের টুমচর এলাকার ৫নং ওয়ার্ডে চলাচলের রাস্তা দখল করে গরুর ঘর নির্মাণের অভিযোগ উঠেছে মোঃ সেলিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা আব্দুল খালেক (পিতা: নুরুল ইসলাম) সম্প্রতি নতুন বাড়ি নির্মাণ করেন। তার বাড়িতে যাতায়াতের জন্য ব্যবহৃত একমাত্র রাস্তার ওপর পাশের বাড়ির মোঃ সেলিম (পিতা: মোহাম্মদ সালু) গরুর ঘর নির্মাণ করে দখল করে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে আব্দুল খালেকের পরিবারের সদস্য মোঃ আব্দুল খালেক জানান, আমরা জায়গা কিনে বাড়ি করেছি। কিন্তু সেলিম আমাদের কাছে কোনো জায়গা বিক্রি করেনি। এখন সে আমাদের চলাচলের রাস্তার ওপর গরুর ঘর বসিয়ে রেখেছে। এতে আমরা চলাচলে চরম ভোগান্তিতে পড়েছি। আমাদের বাড়ির লোকজন ঠিকমতো আসা-যাওয়া করতে পারছে না।”
তিনি আরও বলেন, “আমরা চাইলে জোরপূর্বক ঘরটি সরিয়ে দিতে পারি, কিন্তু আমরা কোনো ধরনের জুলুম করতে চাই না। মানবিক দিক বিবেচনা করে সেলিম যদি ঘরটি সরিয়ে নেয়, তাহলে আমরা তাকে কিছু আর্থিক সহযোগিতা দিতেও প্রস্তুত।
অন্যদিকে অভিযুক্ত মোঃ সেলিমের দাবি, তাকে অন্যত্র দুই ডিসিম জমি কাগজপত্রসহ দিলে তিনি ওই জায়গা ছেড়ে দেবেন। অন্যথায় তিনি গরুর ঘর সরাবেন না বলে জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে এলাকার চেয়ারম্যান, মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সমাধানের চেষ্টা করলেও এখনো কোনো সমাধান হয়নি। অভিযোগ রয়েছে, সেলিম জোরপূর্বকভাবে রাস্তার ওপর ঘর নির্মাণ করে রেখেছেন এবং কোনোভাবেই তা সরাতে রাজি হচ্ছেন না। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
