ঢাকাTuesday , 5 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে মাদক সম্রাট কুদ্দুস;জুয়াড়ি পলাশকে বহিষ্কার এবং গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

Mahamudul Hasan Babu
May 5, 2026 2:54 pm
Link Copied!

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চিনারচর গ্রামের মাদক সম্রাট জুয়াড়ি ও নারী কেলেঙ্কারির অভিযোগে দুই যুবদল নেতার শাস্তির দাবি ও বহিস্কার দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনপদ।

মঙ্গলবার (৫মে) বিকালে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চিনারচর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

​স্থানীয়দের অভিযোগ অভিযুক্ত দুই ব্যক্তি হলেন আবদুল কুদ্দুস এলাকার ‘শীর্ষ মাদক সম্রাট’ ও শাহানুর রহমান পলাশ একজন ‘শীর্ষ জুয়াড়ি’ এবং ‘নারী কেলেঙ্কারির হোতা’ হওয়ার গুরুতর অভিযোগ তোলা হয়েছে। উভয়
ব্যক্তিই চরপুটিমারী ইউনিয়নে যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত মানববন্ধনে বলা হয়।

​মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ অভিযোগ করেন যে,এই দুই ব্যক্তির অপকর্মে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে।

এ সময় সমবেত জনতা প্রশাসনের কাছে প্রধান দুটি দাবি তুলে ধরেন অভিযুক্তদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা ও চরপুটিমারী ইউনিয়নে যুবদল থেকে তাদের আজীবনের জন্য বহিষ্কার করা।

​চিনারচর এলাকায় আয়োজিত এই মানববন্ধনে চরপুটিমারী ইউনিয়নের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশ গ্রহণ কারীদের হাতে থাকা ব্যানারে অভিযুক্তদের ছবি এবং তাদের কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে প্রতিবাদ জানানো হয়।

​বক্তারা বলেন,”দলে থেকে যারা মাদক ও চারিত্রিক স্খলনের মতো অপরাধে লিপ্ত,তাদের কোনো ছাড় নেই। আমরা চাই প্রশাসন দ্রুত তাদের গ্রেপ্তার করুক এবং দল থেকেও তাদের চিরস্থায়ীভাবে বহিষ্কার করা হোক।”

এ ব্যাপারে উপজেলা যুবদলের আহবায়ক শেখ হেলাল বলেন,তাহারা যদি প্রকৃত দোষী হন,আমরা জেলা নেতাকর্মীদের অবগত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।