ঢাকাSunday , 16 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে ওয়ার্ড বিএনপির সভাপতির বাড়ির পাশ থেকে ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

Mahamudul Hasan Babu
August 16, 2026 12:18 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ সদস্যরা ।

রবিবার সকাল ৮ টার দিকে গাংনী  উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রাম থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান,রবিবার সকালে আমতৈল ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেনের বাড়ির পাশ থেকে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু দেখতে পায় স্থানীয় লােকজন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

গৃহকর্তা আবুল হোসেন জানান, কে বা কারা রাতের আঁধারে আমার বাড়ির পাশে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা আকারের বস্তু রেখে যায়। সকালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। গাংনী থানা পুলিশের একটিদল  সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়েছে। কি কারণে বস্তু দুটি  রাখা হয়েছে তা তদন্ত করা হচ্ছে।