ঢাকাWednesday , 19 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে এক সিএনজি যাত্রীর আকস্মিক মৃত্যু

Mahamudul Hasan Babu
August 19, 2026 12:46 pm
Link Copied!

এম,এ কুদ্দুস , বিরল (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের বিরলে এক সিএনজি যাত্রীর আকস্মিক মৃত্যু হয়েছে।
নিহত ব্যাক্তি উপজলার দক্ষিণ মাধবপুর গ্রামের রশিদ চন্দ্র রায়ের ছেলে এবং ধর্মপুর ইউসি উচ্চ বিদ্যালয়ের পিয়ন বিপ্লব চন্দ্র রায় (৩৫) বলে জানা গেছে।

সিএনজি চালক মেহেরুল ইসলাম জানান, আমি যাত্রীদের নিয়ে বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে দিনাজপুর বালুয়াডাঙ্গা অটোস্ট্যান্ড থেকে আমার সিএনজি চালিত ত্রি হুইলার অটো রিকশা নিয়ে বিরলে আসছিলাম। পথে দুলালী মার্কেট এলাকায় পৌঁছলে হঠাৎ বিপ্লব চন্দ্র রায় অসুস্থ্য হয়ে পড়ে। পরে অন্যান্য যাত্রীদের সহযোগিতায় আমরা দ্রুত তাকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষনা করেন।

ধর্মপুর ইউসি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক জানান, বিপ্লব চন্দ্র রায় আমাদের বিদ্যারয়ের পিয়নের চাকুরী করতো। সে এমনি সুস্থ্য স্বাভাবিক ছিল। দিনাজপুর শহরের দলিল উঠাতে যাবে বলে গত কাল (মঙ্গলবার) সে ছুটি নেয়। আজকেও নাকি সে দিনাজপুর শহরে দলিল উঠানোর কাজে গিয়েছিল। তবে আজকে তাকে ছুটি দেয়া হয়নি এবং সে বিদ্যালয়েও যায়নি। এরিপোর্ট লেখা পর্যন্ত লাশ বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল। বিরল থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছিল।