ঢাকাWednesday , 19 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে গ্যান্ডারি চাষে লাভবান কৃষক

Mahamudul Hasan Babu
August 19, 2026 2:29 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃরংপুরের পীরগঞ্জে কৃষিজমিতে গ্যান্ডারি আখের চাষ করে ব্যাপক সফলতা পাচ্ছেন কৃষকরা। ফলে দিন দিন এ আখ চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের মধ্যে।
উপজেলাটিতে ধান, পাটসহ বিভিন্ন ধরনের ফসলের চাষ হলেও ধান চাষে অনেক সময় লোকসানের মুখে পড়তে হয়। এ কারণে অনেক কৃষক এখন ধানের জমিতে গ্যান্ডারি আখের চাষ শুরু করেছেন। নতুন ফসল হিসেবে গ্যান্ডারি চাষ করে কেউ কেউ ভালো লাভবান হওয়ায় অন্যরাও এ চাষে ঝুঁকছেন।
মাঠ পর্যায়ে গিয়ে কথা হয় অনন্তপুর গ্রামের আখ চাষি শফিকুল ইসলামের সাথে তিনি বলেন, “৫০ শতক জমিতে প্রতিবছর ধান চাষ করেও লাভের মুখ দেখিনি। পরে ওই জমিতে পৌষ মাসে গ্যান্ডারি আখ রোপণ করে। এখন ধানের তুলনায় গ্যান্ডারি চাষে লাভ বেশি হচ্ছে। আখ বিক্রি নিয়েও আলাদা কোনো চিন্তা নেই। ব্যবসায়ীরা জমি থেকেই নগদ টাকায় কিনে নিয়ে যান। বর্তমান বাজারে ১ মন ধানের দাম ১ হাজার টাকা হিসাব কলসে অর্ধেক লোকজন।
এবছর ৫০ শতক জমি থেকে  দুই হইতে  আড়াই লাখ টাকা আসবে তার ঘরে। প্রতিটি গ্যান্ডারি আখ ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে বাজারে।”

বগেরবাড়ী এলাকার আফছার আলী জানান, ধান চাষে লাভ না হওয়ায় তিনি গ্যান্ডারি আখের চাষ শুরু করেন এবং এতে ভালো লাভ পেয়েছেন। তার সফলতা দেখে আশপাশের কৃষকরাও আখ চাষে আগ্রহী হচ্ছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পীরগঞ্জে কৃষিপল্লীতে প্রায় আড়াই শত হেক্টর জমিতে গ্যান্ডারি আখের চাষ করা হয়েছে।

স্থানীয় অনেক কৃষকের মতে, গ্যান্ডারি আখের চাষে লোকসানের সম্ভাবনা কম, বরং লাভের পরিমাণ বেশি। বাজারে একটি আখ ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বিক্রি হয়। সে হিসাবে এক হাজার আখ বিক্রি করলে উল্লেখযোগ্য আয় সম্ভব। এই অর্থকারি ফসল চাষে কীটনাশক খরচের পরিমাণ একটু বেশি হয়।

শিক্ষক আমিরুজ্জামান বলেন, “নিজস্ব পরিকল্পনা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে এলাকার কৃষকরা এখন মডেল কৃষকে পরিণত হয়েছেন। তারা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করছেন বলেই সফলতা পাচ্ছেন। আগস্ট মাসের শুরু থেকেই ক্ষেতের আখ স্থানীয় বিভিন্ন বাজারে বিক্রি শুরু হয়।”

উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ বলেন, “গ্যান্ডারি আখ চাষ লাভজনক হওয়ায় স্থানীয় কৃষকদের আগ্রহ বাড়ছে। এতে খরচ তুলনামূলক কম। যে কোনো ফসলের জমির আইলেও গ্যান্ডারি আখ চাষ করা যায়। সঠিক পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া সম্ভব। এ আখে রোগবালাইও কম দেখা যায়। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আখ রোপণের উপযুক্ত সময়। এ সময় রোপণ করলে ফলন প্রায় দ্বিগুণ হয়। উপজেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে গ্যান্ডারি আখের চাষ সম্প্রসারিত হচ্ছে।