রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে জাতীয় কর্মসূচির আলোকে নানা আয়োজনের সরকারি নির্দেশনা থাকলেও জামালপুর জেলা দেওয়ানগঞ্জ টেকনিক্যাল এন্ড বিএম কলেজে তা পালন করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
সরকারি নিয়ম মেনে যথা সময়ে প্রতিষ্ঠান না খুলে, দায় এড়াতে ১২টা ১ মিনিটে পরিচয় গোপন রেখে দপ্তরি হানিফ দ্বারা জাতীয় পতাকা উত্তোলন করা হয়—যাকে স্থানীয়রা ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন।
অধিদপ্তরের নির্দেশনায় হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী আলোচনা,দোয়া মাহফিল,হামদ-নাত,স্বরচিত কবিতা পাঠ ও কুইজ প্রতিযোগিতার মতো কর্মসূচি পালনের কথা থাকলেও দেওয়ানগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এ সবের কোনো আয়োজনই দেখা যায়নি।
এ বিষয়ে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,”আমি গত চার দিন ধরে প্রতিষ্ঠানে যাইনি,তবে মিলাদুন্নবী (সা.) পালনের জন্য নির্দেশনা দিয়েছিলাম।”
অধ্যক্ষের এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও শেষ মুহূর্তে চুপিচুপি পতাকা উত্তোলনের ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মাঝে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে দিবসটি উদযাপনে অবহেলা করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তারা।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আমাদের তো মাধ্যমিক ও মাদ্রাসা দায়িত্ব। টেকনিক্যাল এন্ড বিএম কলেজের আমাদের আওতাধীন নয়, উনারা সরাসরি বোর্ডে যোগাযোগ করেন। মিলাদুন্নবীর উপলক্ষে কোনো নোটিশ প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে কিনা! এ ব্যাপারে তিনি জানান প্রতিষ্ঠানে ওয়েবসাইটে চিঠি পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানে কর্তৃপক্ষ গাফিলতি।
