ঢাকাWednesday , 26 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের জানাজায় অনুষ্ঠিত।

Mahamudul Hasan Babu
August 26, 2026 9:57 am
Link Copied!

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃরংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক আবুল কালাম আজাদের জানাজা সম্পন্ন হয়েছে। প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে বুধবার সকাল থেকেই পীরগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে অনেকে আসেন।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় পীরগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৮টায় নিজ গ্রামের বাড়ি উপজেলার মিঠিপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
জানাজায় অংশ নেওয়া অনেকেই সাবেক এই সংসদ সদস্যের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধের ভূমিকা এবং এলাকার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন। তাঁর মৃত্যুতে পীরগঞ্জের রাজনৈতিক অঙ্গন ও সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজা শেষে মরহুমের মরদেহ ঢাকায় নেওয়া হবে। বুধবার রাত ৮টায় রাজধানীর বনানী কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কালাম আজাদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। অসুস্থতার কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের মৃত্যুতে পীরগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

উল্লেখ্য ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি আসনটি ছেড়ে দিলে ২০০৯ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন আবুল কালাম আজাদ।