ঢাকাTuesday , 22 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার মান উন্নয়নে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে । ..সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

Mahamudul Hasan Babu
September 22, 2026 3:35 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম.পি বলেছেন, শিক্ষার মান উন্নয়নের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন । ফলে বছরের প্রথমেই প্রত্যেক শিক্ষার্থীকে বিনামূল্যে বই, স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়া হবে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় বিরল উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মরহুম এ. এফ. এম. রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদের সৌজন্যে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষকদের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, শিক্ষকরা যেন শিক্ষার্থীদেরকে ভালো ভাবে যতœ নেন এবং তাদের প্রতি মানবিক হন। বর্তমান সরকার শিক্ষকদের বেতন-ভাতাসহ সকল প্রকার সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য নিরলস ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সাথে শিক্ষার্থীদেরও শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করতে হবে। মনে রাখতে হবে বাবা মায়ের পরেই শিক্ষা গুরুর অবস্থান। কোন শিক্ষার্থী কোন শিক্ষককে অসম্মান ও অবহেলা করে সামনে এগিয়ে যেতে পারে না। তাই প্রতিটি শিক্ষার্থীকে মানুষেরমত মানুষ হিসাবে গড়ে উঠতে হবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা এই অনুষ্ঠানে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মিজ শারমীন সুলতানা এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো: বাবুল হোসেন, বিরল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জীময় সরকার। এয়াড়া প্রমুখও বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম.পি কৃতি ২৪০ জন জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীর হাতে সংবর্ধনা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।