ঢাকাWednesday , 4 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে জামায়াত নেতার নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা

Mahamudul Hasan Babu
November 4, 2026 2:25 pm
Link Copied!

আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে জামায়াত মনোনীত মেম্বার প্রার্থী মো. জাবের হোসেনের নির্বাচনী প্রচারণার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রতিহিংসার সৃষ্টি হয়েছে বলে আলোচনা চলছে। এ ঘটনায় এলাকার সাধারণ ভোটারদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, নির্বাচনে প্রার্থীদের মধ্যে হিংসা-প্রতিহিংসা না রেখে এলাকার উন্নয়নের স্বার্থে যাকে যোগ্য মনে করবেন, জনগণ তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। তাই নির্বাচনকে কেন্দ্র করে কারও প্রচারণায় বাধা দেওয়া কিংবা অন্যের ক্ষতি করা উচিত নয়।

এ বিষয়ে মেম্বার প্রার্থী মো. জাবের হোসেন বলেন,আমি কারও কোনো ক্ষতি করিনি। আমি চাই আমার এলাকার, বিশেষ করে ২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন হোক। যারা আমার নির্বাচনী পোস্টার ছিঁড়েছে, তারা জনগণকে বিভ্রান্ত করতে পারবে না, জনগণের ভোট কেড়ে নিতে পারবে না, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন,আমি মানুষের ভালোবাসা নিয়ে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন করতে চাই। তারা হয়তো মনে করেছে, আমার পোস্টার ছিঁড়ে ফেললে আমি থেমে যাব। কিন্তু আমি থামব না। চুরি, ডাকাতি, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে আমি চুপ থাকব না। এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ থাকবে। প্রার্থীরা পারস্পরিক প্রতিহিংসা পরিহার করে জনগণের কাছে নিজেদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন। ভোটাররা যেন নির্বিঘ্নে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি।