ঢাকাWednesday , 4 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে ভূমি অধিকার, কৃষি-ভূমি সংস্কার ও জলবায়ু সহনশীলতা বিষয়ক জনসমাবেশ অনুষ্ঠিত।

Mahamudul Hasan Babu
November 4, 2026 2:31 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে ভূমি অধিকার প্রতিষ্ঠা, কৃষি-ভূমি সংস্কার ও জলবায়ু সহনশীলতা বিষয়ক এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ এর আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় এ জনসমাবেশটি অনুষ্ঠিত হয়।

উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপতি মো. আজাহার আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমিঃ) মিজ শারমিন সুলতানা, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মো. রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, সমাজসেবা কর্মকর্তা মো. রাজুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. হাফিজুর রহমান এবং মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, সিডিএ-এর এলাকা সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান। অন্যান্যদের মধ্যে জনসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জনসমাবেশের মূল প্রতিপাদ্য ‘যাদের কিছু নেই, যাদের কেউ নেই, তাদের সাথে আমরা’ কে সামনে রেখে প্রকৃত ভূমিহীন পরিবারের মাঝে সরকারি নীতিমালা অনুযায়ী খাসজমি বন্দোবস্ত প্রদান, ভূমিহীন মানুষের ভূমির অধিকার নিশ্চিত করা, কৃষি-ভূমি সংস্কার এবং জলবায়ু সহনশীলতা জোরদারের বিষয় গুলোকে গুরুত্ব দেওয়া হয়।
পরে আয়োজকদের পক্ষথেকে ইউএনও-এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।