মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলাবাসী। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য থাকায় ভূমি অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে জমির নামজারিসহ ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা নিতে এসে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ অন্যত্র বদলি হওয়ার পর থেকে তাঁর স্থলে নতুন কোনো এসিল্যান্ড নিয়োগ দেওয়া হয়নি। ফলে গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য রয়েছে। এতে ভূমি অফিসের নিয়মিত কার্যক্রমে নানা জটিলতা তৈরি হয়েছে।
ভুক্তভোগী ঘোলা গ্রামের আব্দুর রশিদ মিয়া বলেন, প্রায় দুই মাস আগে জমির নামজারির জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন তিনি। কিন্তু এখন পর্যন্ত নামজারির কাগজ হাতে পাননি। এ বিষয়ে খোঁজ নিতে তাঁকে বারবার উপজেলা ভূমি অফিসে আসতে হচ্ছে। তবে নতুন এসিল্যান্ড কবে যোগদান করবেন এবং তাঁর কাজ কবে সম্পন্ন হবে, সে বিষয়ে অফিসের কর্মচারীরাও নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছেন না।
এ ছাড়া ভূমিসংক্রান্ত বিভিন্ন কাজে আসা একাধিক সেবা গ্রহীতা জানান, তাঁদের দিনের পর দিন অফিসে ঘুরতে হচ্ছে। এতে সময় ও অর্থ—দুটিই অপচয় হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত এসিল্যান্ড নিয়োগ দিয়ে ভূমিসেবার স্বাভাবিক কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারীকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ভূমি অফিসের দেয়ালে তাঁর নামের নেমপ্লেটও রয়েছে। তবে ইউএনওর ওপর অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব থাকায় নিয়মিত ভূমি অফিসে সময় দেওয়া কঠিন হয়ে পড়েছে। তিনি সপ্তাহে এক-দুই দিন অফিসে বসলেও দীর্ঘ সময় দিতে পারছেন না। সর্বশেষ গত বৃহস্পতিবার বিকেলে তাঁকে ভূমি অফিসে বসতে দেখা গেছে বলে জানা গেছে।
উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা জানান, এসিল্যান্ড না থাকায় অফিসের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও প্রশাসনের বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়। ফলে গুরুত্বপূর্ণ ভূমিসংক্রান্ত কাজগুলো সময়মতো সম্পন্ন করতে সমস্যা হচ্ছে।
উল্লেখ্য, একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত পীরগঞ্জ উপজেলা। আয়তন ও জনসংখ্যার বিবেচনায় গুরুত্বপূর্ণ এ উপজেলার দুটি প্রশাসনিক কার্যালয়ের দায়িত্ব একজন কর্মকর্তার পক্ষে যথাযথভাবে সামলানো অত্যন্ত কঠিন।
সচেতন মহলের মতে, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে পীরগঞ্জ উপজেলা ভূমি অফিসে দ্রুত একজন সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ দেওয়া জরুরি। অন্যথায় ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল বাকিউল বারী বলেন; এ বিষয়ে জেলা প্রশাসককে জানানো হয়েছে, আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে।
—