মোঃ নাজিম উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট দেওয়ার অভিযোগে এস এম আকাশ আহমেদ(রুবেল)নামে এক সাংবাদিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।উল্লেখ,গত ১১ আগষ্ট তারিখে দেওচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সম্পর্ণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়া সভাপতি হিসেবে নির্বাচিত হন এস এম আকাশ আহমেদ(রুবেল)। সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে একটি পক্ষ তাকে মেনে না নিতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন প্লেকার্ড,ফেসটুন ও ব্যানার বানিয়ে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে জানান ভুক্তভোগী আকাশ আহমেদ(রুবেল)।এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে গত ৪ নভেম্বর শ্রীপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার (৯ নভেম্বর) সকাল ১১ টার সময় দেওচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অর্ধশতাধিক নারী পুরুষ মিথ্যা সংবাদ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।জিডি সূত্রে জানা যায়, সাংবাদিক এস এম আকাশ আহমেদ শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকার শাহাবুদ্দিনের ছেলে।তাদের মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ হওয়ার পর থেকেই প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত হয়ে নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে।আকাশ আহমেদ(রুবেল)জানান,তাঁদের বিরুদ্ধে পূর্বশত্রুতার জেরে তাঁর ও পরিবারের সদস্যদের জানমালের ক্ষতি করার আশঙ্কার কথাও উল্লেখ করেছেন।এরই ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে দেওচালা এলাকায় একটি পক্ষ ফেসবুক থেকে তাঁকে উদ্দেশ্য করে রাজনৈতিক ও মানহানিকর,বানোয়াট এবং হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি ভিডিও বক্তব্যসহ পোস্ট করে অপপ্রচার চালাচ্ছে।আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।তিনি আরও বলেন, “আমার মানহানি করতে এবং আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ছড়ানো এসব তথ্যের কোনো সত্যতা নেই। সাধারণ জনগণ ও শুভানুধ্যায়ীদের এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচারে কান না দেওয়ার জন্য অনুরোধ জানাই,এবং মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।এঘটনার বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে।বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
