ঢাকাMonday , 8 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর ​সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক মামুন ও বাতেন

Mahamudul Hasan Babu
June 8, 2026 4:42 pm
Link Copied!

মোঃ আক্তার হোসেন, ভোলা জেলা প্রতিনিধি:- বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ভোলা জেলা শাখার উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে ‘ভোলা জেলা কাউন্সিল-২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৭ জুন) সকাল ১০টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এই কাউন্সিলের আয়োজন করা হয়।

​কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আগামী কার্যকালের জন্য সংগঠনের ৫৭ সদস্যবিশিষ্ট ভোলা জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাওলানা মোঃ হাসান শরীফ সভাপতি ও মাওলানা মোঃ আব্দুল্লাহ আল-মামুন (ভোলা সদর) এবং মাওলানা মোঃ আব্দুল বাতেন (বোরহানউদ্দিন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

‎‎​মাওলানা মহিউদ্দিন শরীফের সঞ্চালনায় এবং বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ভোলা জেলা উত্তর শাখার আহ্বায়ক মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কার্যনির্বাহী পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি মুহাম্মদ আবু ওয়াক্কাস। তিনি নতুন কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেন।

‎‎​অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মজমেরহাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফয়জুল আলম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম ও মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান। কাউন্সিলের বক্তারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নতুন কমিটির সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

‎‎​ঘোষিত কমিটির অন্যান্য পদসমূহ:- সহ-সভাপতি: মাওলানা মোঃ কামরুল হাসান (ভোলা সদর), মাওলানা মোঃ নাছরুল্লাহ (বোরহানউদ্দিন), মাওলানা ইমাম হোসেন (লালমোহন) ও মাওলানা জুলকার নাঈন (বোরহানউদ্দিন)। ‎​যুগ্ম সাধারণ সম্পাদক: মাওলানা মোঃ শহিদুল ইসলাম (লালমোহন) ও মাওলানা মোঃ নাইমুল ইসলাম (চরফ্যাশন)।সাংগঠনিক সম্পাদক: মাওলানা মোঃ আব্দুল আহাদ নকিব (দৌলতখান) ও মোঃ আতিকুর রহমান (চরফ্যাশন)। সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ নুরনবী শরীফ (বোরহানউদ্দিন)। প্রচার সম্পাদক: মোঃ ইব্রাহিম (ভোলা সদর) ও মোঃ নুর নবী (চরফ্যাশন)। সহ-প্রচার সম্পাদক: মোঃ আক্তার (বোরহানউদ্দিন) ও মোঃ তামিম (চরফ্যাশন)। দপ্তর সম্পাদক: মোঃ জাফরুল ইসলাম (বোরহানউদ্দিন)। সহ-দপ্তর সম্পাদক: মোঃ হামিম (বোরহানউদ্দিন)। গবেষণা ও প্রকাশনা সম্পাদক: মোঃ আব্দুল্লাহ (বোরহানউদ্দিন) ও ছালাউদ্দিন (বোরহানউদ্দিন)। সেবা সমাজ কল্যাণ সম্পাদক: মোঃ কামরুল ইসলাম (বোরহানউদ্দিন)। সহ-সেবা সমাজ কল্যাণ সম্পাদক: মোঃ ফাহিম (বোরহানউদ্দিন) ও আবু সালেহ (ভোলা সদর)। তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মোঃ মহিবুল্ল্যাহ আল মারুফ (ভোলা সদর)। সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মোঃ ইয়ামিন (চরফ্যাশন) ও মোঃ ইয়ামিন (লালমোহন)। অর্থ সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম (লালমোহন)।সহ-অর্থ সম্পাদক: মোঃ ইসবাইল (দৌলতখান)।কুড়ি মুকুল সম্পাদক: মোঃ আলি আকবর (ভোলা সদর)। ‎​সহ-কুড়ি মুকুল সম্পাদক: মোঃ নোমান (চরফ্যাশন)। সাংস্কৃতিক সম্পাদক: মোঃ আবুল কাশেম (বোরহানউদ্দিন)। ‎​সহ-সাংস্কৃতিক সম্পাদক: মোঃ শামিম (বোরহানউদ্দিন), মোঃ মাফুজুর রহমান (চরফ্যাশন) ও মোঃ সিয়াম ওয়ালিউল্ল্যাহ (ভোলা সদর)। শরীর চর্চা সম্পাদক: মোঃ আশিকুর রহমান শান্ত (বোরহানউদ্দিন)। ‎​সহ-শরীর চর্চা সম্পাদক: মোঃ শামিম (বোরহানউদ্দিন) ও মোঃ তামিম (ভোলা সদর)। ‎​কমিটির সম্মানিত সদস্যবৃন্দ:- ‎মোঃ জিহাদুল ইসলাম, মোঃ হামিম, মোঃ ফাহিম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুল্ল্যাহ, মোঃ নেয়াজ শরিফ, মোঃ ওমর ফারুক, মোঃ মাইন উদ্দিন, মোঃ আব্দুল রাজ্জাক, মোঃ ইয়ামিন, মোঃ জাবেদ, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ মাকসুদুর রহমান, মোঃ ফজলে রাব্বি, মোঃ নুর নবী, মোঃ জিহাদুল ইসলাম, মোঃ মাসুদ, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ জিহান, মোঃ নিয়াজ, মোঃ ইকরাম এবং মোঃ জয়নাল আবেদীন।