এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে সামাজিক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা রক্ষার নিমিত্ত আদিবাসী, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, বিরল উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি বিমল মার্ডী, সাধারণ সম্পাদক প্রদীপ সিংহ, কোষাধ্যক্ষ সাকিল টুডু, সহসভাপতি বিস্তা হাসদা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য ফ্রন্ট বিরল উপজেলা শাখার আহ্বায়ক দীনেশ চন্দ্র সরকার, বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশন বিরল উপজেলা শাখার সভাপতি জীবিত দেবশর্মা, সহ-সভাপতি সেমনাথ মার্ডি, বিরল উপজেলা বৌদ্ধ সম্প্রদায়ের সভাপতি রতন তিগ্যা প্রমূখ।
সভায় বিভিন্ন সমস্যা তুলে ধরে আদিবাসী, খ্রিস্টান ও বৌদ্ধ নেতৃবৃন্দ বক্তব্য রাখলে সভার সভাপতি সমস্যাগুলো নিরসনে উদ্যোগ গ্রহণে ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন।
