পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলার আসামির তন্ময় মিস্ত্রিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।
একইসাথে অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) পিরোজপুর শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল আদালতের বিচারক এসএম মনিরুজ্জামান এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামী তন্ময় মিস্ত্রি জেলার ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামের উত্তম কুমার মিস্ত্রি ছেলে।
এজাহারের সুত্রে জানাযায়, ভান্ডারিয়া উপজেলার বেতাগী সিংহখালী কেশব লাল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। সে অংক প্রাইভেট পড়ার জন্য একই গ্রামের সুবোধ মাষ্টারকে ঠিক করার জন্য গত ২০২০ সালের ফেব্রুয়ারী মাসের ৫ তারিখ সকাল সাড়ে ৮ টার দিকে তার নিজ বাড়ী থেকে যাওয়ার পথে সকাল ৯ টার দিকে আসামী তন্ময় মিস্ত্রীর বাড়ীর দক্ষিন পাশে পাকা রাস্তায় পৌঁছলে আসামী তন্ময় মিস্ত্রী কিশোরীকে দেখিয়া তার সাথে কথা বলার ছলে কাছাকাছি আসে এবং তার মুখ চেপে ধরে অমল মিস্ত্রীর বসত ঘরের পূর্ব পাশের একটি রান্না ঘরে নিয়ে মাটিতে শোয়াইয়া ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। ঘটনার কথা কাহারো কাছে না বলার জন্য আসামী সুরাইয়াকে ভয়ভীতি দেখাইয়া ঘটনাস্থল ত্যাগ করে।
পরে ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ভাণ্ডারিয়া থানায় মামলা দায়ের করা হয় এবং তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় প্রদান করেন।
এতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর ছিলেন এডভোকেট রহিমা আক্তার হাসি। আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মো: শওকত হোসেন।
