ঢাকাFriday , 19 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

স্টাফরিপোর্টার মাগুরা।।মাগুরার মহম্মদপুরে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত নহাটা বাজার বণিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৫। নয়টি পদে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মাঝে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা-৭০৩ জন।
তারা তাঁদের পছন্দের প্রার্থীদের প্রতীকে ভোট দেবেন।
সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন-মোঃ জাকির হোসেন (ঘোড়া), মোঃ বাহারুল ইসলাম (কাপ-পিরিচ) এবং মনির হোসেন (দোয়াত-কলম)।
সিনিয়র সহ-সভাপতি পদ
এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- মোঃ জাহিদুল ইসলাম (চশমা),মোসলেম উদ্দিন খান (টেলিফোন) ও রমজান উল্লাহ বুলবুল (টিউবওয়েল)।
সাধারণ সম্পাদক পদে লড়ছেন- মোঃ আলমগীর হোসেন (ছাতা), মোঃ মোস্তাফিজুর রহমান মহেব্বুল্লাহ (দেয়াল ঘড়ি) ও সোহেল আরমান (চেয়ার) প্রতীক নিয়ে।
যুগ্ম-সাধারণ সম্পাদক
এই পদে দুই প্রার্থী- আমিনুর রহমান (ঘুড়ি) ও মোঃ জাহাঙ্গীর আলম (মোমবাতি)।
অর্থ সম্পাদক পদে জামাল উদ্দিন (বৈদ্যুতিক পাখা) ও রেজওয়ান (সেলাই মেশিন)।
সাংগঠনিক সম্পাদক
রিফাত উল্লাহ (ঈগল) ও শাহাবুদ্দিন ইসলাম (আম)।
দপ্তর,প্রচার ও প্রকাশনা সম্পাদক
মোঃ আলমগীর মোল্লা (গরুর গাড়ি) ও মাহতাব উদ্দিন রুবেল (মোরগ)।
সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক
মোঃ নুর ইসলাম (বাইসাইকেল) ও মোঃ রিয়াজুল ইসলাম (তালা)।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক
এই পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন-মোঃ আল মামুন (মই),পলাশ বিশ্বাস (কলস) ও মোঃ মিরাজ হোসেন (মাছ)।
নিরাপদ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন,এ নির্বাচনকে সামনে রেখে বণিক সমিতির কর্মকাণ্ড আরও শক্তিশালী,স্বচ্ছ ও ব্যবসাবান্ধব হবে।এ বিষয়ে মোঃ আব্দুর রব,
প্রিজাইডিং অফিসার
নহাটা বাজার বণিক সমিতির নির্বাচন ২০২৫ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহম্মদপুর-মাগুরা
বলেন,, নহাটা বাজার বণিক সমিতির নয়টি পদে নির্বাচন হবে-৭০৩ বাজার ব্যবসায়ী ভোটার এ নির্বাচনে ভোট প্রদান করবেন।২০ ডিসেম্বর রোজ শনিবার নির্বান অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।আগামী-২১ডিসেম্বর রবিবার নির্ধারিত সময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে জানা গেছে।