ঢাকাSaturday , 31 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ব্যক্তিগত অর্থায়নে সড়কের মাথায় দুই স্থানে সংস্কার,জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন বিএনপি নেতা তরিকুল ইসলাম

Mahamudul Hasan Babu
October 31, 2026 1:00 pm
Link Copied!

স্টাফরিপোর্টার ( মাগুরা)।। মানুষের দুর্ভোগ লাঘবে আবারও মানবিক উদ্যোগ নিয়ে প্রশংসিত হলেন মাগুরা সদর উপজেলার ১১ নম্বর বেরইল-পলিতা ইউনিয়নের ১নং- ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।

ব্যক্তিগত অর্থায়নে মাগুরা-নড়াইল সড়কের রামদেরগাতী গ্রামের কামারপাড়া ও মোল্লাপাড়া সড়কের সংযোগস্থলের দুটি ঝুঁকিপূর্ণ স্থানে বালু, সিমেন্ট ও ইটের খোয়া দিয়ে রাস্তার মাথা পাকা করে চলাচলের উপযোগী করে তুলেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের ওই দুটি স্থানে দীর্ঘদিন ধরে যানবাহন ও পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে রাস্তার সংযোগস্থলগুলো চলাচলের অনুপযোগী থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতো।

বিষয়টি জানতে পেরে জনসাধারণের নিরাপদ চলাচলের কথা বিবেচনা করে নিজ উদ্যোগে সংস্কারকাজে এগিয়ে আসেন মানবিক মানুষ তরিকুল ইসলাম। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ব্যবহার করে স্থান দুটি চলাচলের উপযোগী করে তোলেন তিনি।