পীরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ- ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ সফল ভাবে উদযাপনের লক্ষ্যে রংপুরের পীরগঞ্জে শনিবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পীরগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি এবং রংপুর জেলা বিএনপি’র সদস্য জনাব মোঃ মাহমুদুন্নবী চৌধুরী পলাশ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বিটু, পীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সাইফুল আজাদ মন্ডল সাধারণ সম্পাদক ইয়াতিমুল হাসান লিটন পীরগঞ্জ সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সরকার এবং সাবেক সভাপতি শহিদুল ইসলাম মন্ডল সেবু ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং
সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তু লে ধরে আগামী দিনের সকল রাজনৈতিক কর্মসূচি সফল করার এবং দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রস্তুতি সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
