ঢাকাSaturday , 31 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের শ্রীপুরে পাঁচ দিন যাবত মুদী ব্যবসায়ী নিখোঁজ

Mahamudul Hasan Babu
October 31, 2026 1:05 pm
Link Copied!

মোঃ নাজিম উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে দই-মাঠা ও মুদি ব্যবসায়ী নয়া মিয়া আকন্দের ছেলে তুহিন আকন্দ পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৬ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারে পরিবার। এ ঘটনায় তাঁর স্ত্রী সুফিয়া (৩১) শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ তুহিন আকন্দ শ্রীপুর উপজেলার ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনের গাজীপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বেড়াইদেরচালা এলাকার ভূঁইয়া বাড়ি মসজিদের সামনে একটি দোকানে মুদি ব্যবসা করতেন। পাশাপাশি দই-মাঠার ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। তাঁর মুখে লম্বা দাড়ি রয়েছে। স্থানীয়দের কাছে তিনি নামাজি ও ভালো মানুষ হিসেবে পরিচিত ।

পরিবারের সদস্যরা জানান, ২৬ অক্টোবর ভোর ৪টার দিকে তুহিনের ব্যবহৃত মোবাইল ফোন ও সিম তাঁর দোকানের ভেতরে পাওয়া যায়। দোকানের বাইরে তালা লাগানো থাকলেও ভেতরের ছিটকিনি খোলা ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেনও দোকানের তালা ও ভেতরের ছিটকিনি খোলা থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তুহিন কোথায় বা কীভাবে নিখোঁজ হয়েছেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

তুহিন আকন্দের স্ত্রী সুফিয়া স্থানীয় এসকিউ সেলসিয়াস কারখানার সুইং (Sewing) সেকশনে সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছেন। তাঁদের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। স্বামীর নিখোঁজ হওয়ার ঘটনায় দুই সন্তানকে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তিনি।

স্বামীর সন্ধান না পেয়ে গত ২৯ অক্টোবর শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন সুফিয়া। জিডি নম্বর ২৪৭১।

নিখোঁজ মোহাম্মদ তুহিন আকন্দের সন্ধান পেলে তাঁর স্ত্রী সুফিয়ার মোবাইল নম্বর ০১৪০৬৩৩১৫০১ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

শ্রীপুর থানার এস আই (উপ-পরিদর্শক)এনামুল হক জানান নিখোঁজ তুহিন আকন্দ এর হাতে কোন মোবাইল নেই, বাংলাদেশের সকল থানায় বেতারবার্তা দেওয়া হয়েছে। আমরা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।