ঢাকাSaturday , 31 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে গীতা ও নৈতিক শিক্ষা বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
October 31, 2026 1:01 pm
Link Copied!

মোঃজাহেরুল ইসলাম। আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :পঞ্চগড়ের আটোয়ারীতে সনাতনী ধর্মগ্রন্থ পবিত্র গীতা ও নৈতিক শিক্ষা বিষয়ক প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানবাড়া সরকারপাড়া বিষ্ণু মন্দিরের ভক্তরা ব্যতিক্রমধর্মী এই আয়োজন করেন। সরকারপাড়া বিষ্ণু মন্দিরের সভাপতি গনেশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাবু প্রশান্ত কুমার। গীতা ও নৈতিক শিক্ষা বিষয়ক প্রতিযোগিতা এবং আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু ব্যেদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, আটোয়ারী শাখার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী কমলেশ চন্দ্র ঘোষ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি ও আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু। প্রতিযোগিতায় মূখ্য আলোচক ছিলেন উপজেলার শ্রী শ্রী রাধা গৌর গিরিধারী সেবাশ্রমের অধ্যক্ষ শ্রী স্বাধীন চন্দ্র বর্মন। উল্লেখ্য যে, প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠিত গীতা ও নৈতিক শিক্ষা বিষয়ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেণ।