ঢাকাMonday , 27 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাবান্ধায় ২৪ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক আটক

Mahamudul Hasan Babu
April 27, 2026 2:25 pm
Link Copied!

পঞ্চগড়  প্রতিনিধি : বাংলাদেশ থেকে নিজ দেশ ভারতে ফেরার পথে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে ২৪ হাজার ৬০০ মার্কিন ডলারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবির চেকপোস্টে তল্লাশি চালিয়ে পলাশ চন্দ্র মাঝি (৪৫) নামের ওই ব্যক্তির কাছ থেকে ডলারগুলো উদ্ধার করা হয়। অবৈধভাবে বৈদেশিক মুদ্রা বহনের অভিযোগে তাকে আটক করা হয়েছে।

আটক পলাশ চন্দ্র মাঝির বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার খানাকুল এলাকায়। তিনি প্রায় এক মাস আগে বাংলাদেশে এসেছিলেন বলে জানা গেছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েতুল ওয়ারেস বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ভারতে ফেরার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি তাকে চেকপোস্টে আটকে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মার্কিন ডলার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বিজিবি ও কাস্টমস কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।