ঢাকাMonday , 27 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
April 27, 2026 4:07 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বালিকাদের প্রথম খেলায় সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালকদের অপর খেলায় সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল গণি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ন কবির, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, বিনয় কুমার পাল, শ্রী প্রদীপ কুমার বিশ্বাস, শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসেম আলী মণ্ডল, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুক্তারুজ্জামান, বাখেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান শেখ, সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মনিরুজ্জামান, সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজাউল ইসলাম, গোয়ালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা বেগম।

খেলা পরিচালনা করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ তাজুল ইসলাম, মো. আলিমুজ্জামান, মো. মিজানুর রহমান, মো. বাবুল হোসেন।