ঢাকাTuesday , 28 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি তারেক, সেক্রেটারী টিক্কা

Mahamudul Hasan Babu
April 28, 2026 12:09 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরা (প্রা:) হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২৮) ২৮ এপ্রিল মঙ্গলবার মাগুরা প্রেসক্লাবে সকাল থেকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি পদে ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ তারেক হোসেন, সেক্রেটারি পদে ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ জিহাদ শেখ টিক্কা, সাংগঠনিক পদে ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ সাব্বির হুসাইন সংগ্রাম এবং কাশিয়ার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মো. রবিউল ইসলাম।
নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলরা জানান, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচনে ভোট বিকেলে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও মাগুরা প্রেসক্লাবের সেক্রেটারী শফিকুল ইসলাম শফিক।
নির্বাচনে তিনটি পদে ১১ জন প্রার্থী ছিলেন। সর্বমোট ৮২ জন ভোটার তারা সবাই ভোট প্রদান করেছেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং স্বাস্থ্যসেবার্ মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।