ঢাকাTuesday , 28 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালত নিয়ে কমিউনিটি ভিডিও শো, সচেতনতা বাড়ছে তৃণমূলে

Mahamudul Hasan Babu
April 28, 2026 3:08 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি:গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কমিউনিটি ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে এ আয়োজন করা হয়।
প্রকল্প সূত্রে জানা গেছে, সদর উপজেলার সালন্দর, দেবীপুর, সেনুয়া, রাজাগাঁও, রুহিয়া, রুহিয়া পশ্চিম, আকচা, নারগুন ও বেগুনবাড়ী ইউনিয়নে ধারাবাহিকভাবে এই ভিডিও শো অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩ হাজার গ্রামীণ মানুষ অংশগ্রহণ করেন এবং গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করেন।
বিশেষ করে সালন্দর ইউনিয়নের কারাম মন্দির এলাকার আদিবাসী কমিউনিটিতে আয়োজিত ভিডিও শোটি ব্যাপক সাড়া ফেলে। অংশগ্রহণকারীরা জানান, এই আয়োজনের মাধ্যমে তারা প্রথমবারের মতো গ্রাম আদালতের সেবা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন, যা তাদের ভবিষ্যতে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তিতে সহায়ক হবে।
আয়োজকরা জানান, গ্রাম আদালতকে কার্যকর ও জনপ্রিয় করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে সহজ, দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করার পথ আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে।