ঢাকাTuesday , 28 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর  নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
April 28, 2026 4:50 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচন ইশতেহার বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থ বছরের আওতায় ফ্যামিলি কার্ড,খাল খনন, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ,বৃক্ষরোপণ এবং নারীর জন্য গাড়ি, মানব পাচার, মাদক, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, ইভটিজিং, হাম ও ডেঙ্গু প্রতিরোধ, বাল্যবিবাহ, ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা,সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, সংরক্ষণ, অটিজম ও তথ্য অধিকার বিষয়ক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়।গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ফ্যামিলি সমাবেশে ভিডিও কলে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আব্দুল জলিল।

জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক নাসিমা খাতুন।