আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, সাঁতারসহ মোট ৮টি ইভেন্টে এ বাছাই কার্যক্রম পরিচালিত হয়। এতে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৪ শতাধিক ছেলে-মেয়ে অংশগ্রহণ করে।
বাছাই কার্যক্রম চলাকালীন উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, পাট কর্মকর্তা ইমান আলী, আইসিটি কর্মকর্তা সুব্রত কুমারসহ অন্যান্যরা।
