ঢাকাWednesday , 29 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার।

Mahamudul Hasan Babu
April 29, 2026 9:39 am
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ভোর পৌনে ছয়টার দিকে  দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ভান্ডারা বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় উপজেলার  সীমান্ত পিলার ৩২৭/১-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুইহারী গ্রাম নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (ভারতীয় FAIRDYL) উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।