ঢাকাWednesday , 29 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে মাদকদ্রব্য’সহ তিন মাদক ব্যবসায়ী আটক || জরিমানা’সহ ভ্রাম্যমান আদালতে দেড় বছর করে কারাদণ্ড।

Mahamudul Hasan Babu
April 29, 2026 9:42 am
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি। বিরলে ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য’সহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ী’কে এক বছর ছয় মাস (১৮ মাস) বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।

আজ সোমবার (২৮ এপ্রিল) মধ্যরাত আনুমানিক ১২টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ (পাকুড়া) বিওপির দায়িত্বপূর্ণ দিনাজপুর জেলার বিরল উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের পচাকান্দর গ্রামের আব্দুর রাজ্জকের পুত্র রবিউল ইসলাম (৩৫), একই গ্রামের মৃত সাহিম উদ্দীনের পুত্র জাহাঙ্গীর আলম (৩০) ও পার্শ্ববর্তী ০৬নং ভান্ডারা ইউনিয়নের রামপুর (প্রধানপাড়া) গ্রামের মৃত মোজাম্মল হকের পুত্র ইয়াছির আরাফাত (৪০)’কে ৫২ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক করতে সক্ষম হয়।