ঢাকাSaturday , 15 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

Mahamudul Hasan Babu
August 15, 2026 10:42 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন মাগুরার শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে ১৫ আগস্ট শনিবার বেলা সাড়ে ১২ টায় মুসলিম ঐতিহ্য ও শিশুতোষ কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশীয় প্রজাতির কৃষ্ণচূড়া, কামরাঙা, শিমুল, পেয়ারা, জলপাইসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ এর সভাপতিত্বে বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান পরিবেশবিদ বাপ্পি সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার এমডি শিপন মিয়াসহ আরো অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের উপজেলা কমিটির সদস্য মোঃ তরিকুল ইসলাম, সোহরাব হোসেন, আবুল কালাম আজাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ।

প্রধান অতিথি তার অনুভূতিতে বলেন, মুসলিম ঐতিহ্য ও শিশুতোষ কবি কাজী কাদের নওয়াজের বাড়ির আঙিনায় আজ বৃক্ষরোপন করতে পেরে সত্যিই আনন্দিত। বর্তমানে সরকার বাড়িটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে স্বীকৃতি দেওয়ায় নিয়মিত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত কবির বাড়ি। নিয়মিত আমাদের সংগঠন পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরি ও বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সমাজের সচেতন মানুষ নিয়মিত বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করলে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে আগামী প্রজন্মকে রক্ষা করা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে- মোঃ সাইফুল্লাহ বলেন, বিগত সময়ে আমাদের উপজেলা সবুজে ঘেরা থাকলেও বর্তমান সময়ে নির্বিচারে বৃক্ষ কর্তন করা হচ্ছে। অবৈধ ইট ভাটা পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে সাধারণ জনগণকে। সবুজ আন্দোলন বেশ কয়েক বছর ধরে আমাদের জেলাতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে আসছে, আজকের এই উদ্যোগকে শ্রীপুর উপজেলা বাসী ও জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি।