ঢাকাThursday , 24 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নগদা শিমলায় দরিদ্র আমান আলীকে আর্থিক সহায়তা দিলেন মো. তারিকুল ইসলাম খান তারেক

Mahamudul Hasan Babu
September 24, 2026 3:58 pm
Link Copied!

রাহাত শরীফ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সদস্য মো. তারিকুল ইসলাম খান তারেক সামাজিক, মানবিক ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে দরিদ্র আমান আলীকে আর্থিক সহায়তা করেছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছেন মো.তারিকুল ইসলাম খান তারেক। এরই ধারাবাহিকতায় তিনি আমান আলীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

এ বিষয়ে মো. তারিকুল ইসলাম খান তারেক বলেন, “আমি বিগত দিনেও মানুষের সাহায্য-সহযোগিতা করেছি এবং এখনো করে যাচ্ছি। ভবিষ্যতেও ইনশাআল্লাহ মানুষের পাশে থেকে সেবা করে যাব। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখব।”