ঢাকাSaturday , 15 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ আটক-২

Mahamudul Hasan Babu
August 15, 2026 4:31 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন-জেলার গাংনী উপজেলার  রুয়েরকান্দি গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও একই গ্রামের বাবুল হোসেনের ছেলে হাসান আলী (১৯)।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে  রুয়েরকান্দি গ্রামের পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‍্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে দু’জনকে আটক করে।

র‍্যাব-১২, (গাংনী) ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম) প্রেস  বিজ্ঞপ্তিতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব সূত্র জানায়,রুয়েরকান্দি গ্রামের পশ্চিমপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি স্মাট মোবাইলফােন ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছে এবং অনলাইন জুয়ার প্লাটফর্মগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার প্রলোভন ও রেফারেন্স জুয়া লিঙ্ক এর মাধ্যমে সাধারণ জনগণকে জুয়ায় অংশ গ্রহণ করতে উদ্বুদ্ধ করে আসছিল। এ ধরণের তথ্যের ভিক্তিতে র‍্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের একটি চৌকষ দল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটের সময় অভিযান পরিচালনা করে। অভিযানে আনোয়ার হোসেন ও  হাসান আলীকে  আটক করা হয়।এসময় তাদের নিকট থেকে জু-য়া-র কাজে ব্যবহৃত ৩টি স্মার্ট মোবাইলফােন,৫ টি সিম কার্ড ও  নগদ ১০২৮০/- টাকা জব্দ করা হয়।

আসামীদের প্রাথমিক জিজ্ঞাসা বাদে সাইবার স্পেসে জুয়া খেলার নিমিত্তে বিভিন্ন ওয়েব সাইট ব্যবহার করে 1XBET নামক অনলাইন জুয়া পরিচালনা করে আসছে বলে স্বীকার করে।