ঢাকাSunday , 16 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

Mahamudul Hasan Babu
August 16, 2026 9:04 am
Link Copied!

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফকরুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানা পুলিশের একটি দল উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর কবরস্থানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ফকরুল ইসলাম ভাঙ্গুড়া থানার নৌবাড়িয়া পূর্বপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।

এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। মামলাটি নং-০৬, তারিখ ১৫/০৮/২০২৬ খ্রিস্টাব্দ। মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারা প্রয়োগ করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আজম জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।