ঢাকাMonday , 17 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে অগ্নিকান্ডে ৪ ছাগলের মৃত্যু

Mahamudul Hasan Babu
August 17, 2026 2:08 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে মশা মারার কয়েলের আগুনে পুড়ে ৪টি ছাগল মারা গেছে|

শনিবার দিবাগত মধ্যেরাতে গোভীপুর গ্রামের মোরসালিনের ৪টি ছাগল মারা যায়|

স্থানীয়রা জানান,মোরসালিন শনিবার দিবাগত রাতে ছাগল ঘরে মশা তাড়াবার জন্য মশাল কয়েল দিয়েছিলেন| ওই কয়েলের আগুন পুরো ছাগল ঘরে ছড়িয়ে পড়ে| এসময় আগুনে দগ্ধ হয়ে ৪টি ছাগল মারা যায়|
গৃহকর্তা মোরসালিন জানান,খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান| তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে ভস্মিভূত হয়ে যায়| এ সময় ঘরে বাঁধা থাকা ৪টি ছাগল মারা যায়| সেই সাথে আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়| ফলে আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়|