ঢাকাTuesday , 18 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

Mahamudul Hasan Babu
August 18, 2026 11:34 am
Link Copied!

রাহাত শরীফ গোপালপুর উপজেলার প্রতিনিধি :টাঙ্গাইলের গোপালপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টায় গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের নিজ বাড়িতে পরিবারবর্গ ও এলাকাবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা বিএনপির বর্তমান সভাপতি ও সাবেক গোপালপুর পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

এ সময় গোপালপুর উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়নসহ দলের সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মহিলা দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা মরহুম খন্দকার আব্দুল মান্নানের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।