রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে ৭কেজি গাঁজা সহ মনোয়ারা বেগম (৪৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮আগস্ট) সকালর উপজেলার সানন্দবাড়ী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক কৃত মনোয়ারা বেগম উপজেলার সিলেটপাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম আয়নাল হক।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
অভিযানে এস আই আব্দুল্লাহ আল মইন,এ এস আই বিপ্লব, এ এস আই রহমত আলীসহ পুলিশের সদস্যরা ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত মনোয়ারা বেগমকে উদ্ধার করা গাঁজাসহ দেওয়ানগঞ্জ থানায় পাঠানো হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাঁকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
