ঢাকাTuesday , 25 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

Mahamudul Hasan Babu
August 25, 2026 3:18 pm
Link Copied!

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে নন্দকুজা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ফারহান ইসলাম (৭) ও লাম হোসেন (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারহান ইসলাম ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং লাম হোসেন বাবলু হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের নন্দকুজা নদীতে গোসল করতে নামে ফারহান ও লাম। একপর্যায়ে নদীর স্রোতে দুজনই তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা অর্জুন হালদার পানিতে নেমে তাদের খোঁজ শুরু করেন। পরে পানির নিচ থেকে একে একে দুজনকে উদ্ধার করা হয়।
স্থানীয় দুই ব্যক্তি দ্রুত তাদের নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। একই সঙ্গে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।