ঢাকাTuesday , 25 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে নিয়োগ পেলেন ডঃ মোঃ সোহেল হাসান।

Mahamudul Hasan Babu
August 25, 2026 3:16 pm
Link Copied!

মোঃ সাইফুর রশিদ চৌধুরী।গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) এক মাসের ব্যবধানে দুইবার উপাচার্য (ভিসি) পদে পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক প্রো-ভাইস-চ্যান্সেলর ড. মো. সোহেল হাসান।

​মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

​প্রজ্ঞাপন অনুযায়ী, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ড. মো. সোহেল হাসানকে প্রো-ভাইস-চ্যান্সেলরের পদ থেকে অব্যাহতি দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত-২০২৩) এর ১০ (১) ধারা অনুযায়ী ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হয়েছে। যোগদানের তারিখ হতে আগামী ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত এ নিয়োগ বলবৎ থাকবে। নতুন পদে তিনি পূর্ববর্তী পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন।

​উল্লেখ্য, এর আগে গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরকে পরিবর্তন করে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মাত্র এক মাসের ব্যবধানে তাকে সরিয়ে আজ অধ্যাপক ড. মো. সোহেল হাসানকে নতুন উপাচার্য হিসবে নিয়োগ দেওয়া হলো।