ঢাকাTuesday , 25 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থী নির্যাতন বন্ধ ও শিক্ষকদের উপযুক্ত বেতন নিশ্চিত করতে হবে জামালপুরে মুফতী আহমদ আলী

Mahamudul Hasan Babu
August 25, 2026 3:13 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের বর্তমান প্রেক্ষাপটে জেলা হিফজ বিভাগের সংরক্ষণ উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনায় মোহতামিম এবং সহকারী শিক্ষকবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা করেছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন জেলা শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৫আগস্ট) দুপুরে পুরাতন পৌরসভা গেইট জামে মসজিদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহবুবুল হক শাহীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা মুফতী আহমদ আলী ময়মনশাহী।

প্রধান অতিথির বক্তব্যে মুফতী আহমদ আলী বলেন,ছাত্র-ছাত্রীদের সাথে সব সময় ভালো ব্যবহার ও ভালো আচরণ করতে হবে। কোন প্রকার খারাপ ব্যবহার বা কুচ্ছিত ভাষা ব্যবহার করা যাবে না। ছাত্র-ছাত্রীদের শরীরে কোন স্থানে বেতাঘাট করা যাবে না। মারতে হলে ছাত্রের হাতের তালুতে আগাত করা যাবে।
সহকারী শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে। কোন প্রকার বৈষম্য রাখা যাবে না। তা হলেই শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের সাথে ভালো আচরণ করবে।

তিনি আরও বলেন, ক্লাস চলাকালীন সময়ে শিক্ষকগণ কোন প্রকার মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করলে ছাত্রদের পড়াশোনার ব্যাঘাত ঘটে। ছাত্ররা ঠিক মতো পড়া শিখে না। এতে করে সেই মাদ্রাসার শিক্ষার্থীদের রেজাল্ট খারাপ হয়। তখন অভিভাবকরা তাদের ছেলে-মেয়েদের সেই মাদ্রাসা থেকে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে যায়। এতে করে সেই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন জেলা শাখার দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা নূরুল আহসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন জেলা শাখার উপদেষ্টা মাওলানা আবুল কাশেম,সদর উপজেলার সভাপতি হাফেজ কারী হারুনুর রশিদ,সাধারণ সম্পাদক মুনঈম,সরিষাবাড়ি উপজেলা সভাপতি হাফেজ মাওলানা শহিদুল্লাহ, মাদারগঞ্জ উপজেলার হাফেজ মাওলানা তরিকুল ইসলাম,দেওয়ানগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ মিজান, ইসলামপুর উপজেলার জ্যেষ্ঠ সহ-সভাপতি হাফেজ মাওলানা ওমর ফারুক, রৌমারী উপজেলার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আলীম, বকশীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মেলান্দহ উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল্লাহ প্রমুখ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতী আহমদ আলী।

মতবিনিময় সভায় হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন জেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।