ঢাকাThursday , 10 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু

Mahamudul Hasan Babu
September 10, 2026 6:55 am
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জারের পিন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঞ্চন মিয়া (৩৫) নামের এক অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) সকালে উপজেলার চিনাডুলি ইউনিয়নের বলিয়াদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাঞ্চন মিয়া ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়,প্রতিদিনের মতো কাঞ্চন মিয়া নিজ বাড়িতেই তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি চার্জে দিয়ে রেখেছিলেন। সকালে তিনি চার্জারের পিন খুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

​ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,অটোরিকশার চার্জিং পিন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

​এদিকে,কাঞ্চন মিয়ার আকস্মিক এই মৃত্যুতে নিজ এলাকা ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।