ঢাকাThursday , 10 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Mahamudul Hasan Babu
September 10, 2026 11:43 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাসারুল মোল্লা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মাগুরা শহরস্থ পারনান্দুয়ালী এলাকার সড়ক ও জনপথ (সওজ) অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসারুল মোল্লা পারনান্দুয়ালী মোল্লাপাড়া এলাকার সাত্তার মোল্লার পুত্র। স্থানীয় সূত্র জানায় সকাল সাড়ে ৮টার দিকে বাসারুল মোল্লা নিজ বাসা থেকে মোটরসাইকেলযোগে ধানের মিলে ধান ভাঙানোর উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে মাগুরা সড়ক ও জনপথ (সওজ) অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সওজ বিভাগের একটি দ্রুতগতির পানি বহনকারী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।