ঢাকাThursday , 10 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযান: অস্ত্র, চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

Mahamudul Hasan Babu
September 10, 2026 3:24 pm
Link Copied!

মোঃ সাইফুর রশিদ চৌধুরী।গোপালগঞ্জের মুকসুদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ সন্দেহজনক চোরাই মালামাল ও ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মুকসুদপুর থানার পূর্ব মহারাজপুর ও হরিশ্চর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে একই দিন সন্ধ্যা ৭টায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য অবহিত করেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মুকসুদপুর থানার পূর্ব মহারাজপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আলামিন শেখ (৩১) নামে এক যুবককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মো. কালাম শেখ ও চায়না বেগম ওরফে চানোর ছেলে। এ সময় তার হেফাজত থেকে একটি চাইনিজ কুঠার ও দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ১৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৩টি আইফোন, ৪টি ট্যাব, ৭টি বাটন ফোন, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ, বিভিন্ন দেশের ৭৭টি মুদ্রার নোট এবং নগদ ১ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

​পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন দীর্ঘদিন ধরে ঢাকার বিমানবন্দর এলাকা ছাড়াও বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকসহ মোট ছয়টি মামলা রয়েছে।

​অন্যদিকে, একই দিন ডিবির অপর একটি টিম হরিশ্চর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

​সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, “অপরাধ ও মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৎপরতা আরও জোরদার করা হচ্ছে। বিশেষ করে চুরি, ছিনতাই, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।”

​সংবাদ সম্মেলনে জেলা পুলিশের উর্ধ্বোতন কর্মকর্তা এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

​আলামিন শেখের বিরুদ্ধে অস্ত্র আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।