ঢাকাTuesday , 15 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে করতে বাড়িতে এনে সেনা সদস্য উধাও অনশনে কলেজছাত্রী জামালপুরে সড়ক অবরোধ

Mahamudul Hasan Babu
September 15, 2026 2:21 pm
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ প্রেমের টানে এসে প্রেমিকের বাড়িতে টানা ছয় দিন ধরে অনশনে রবিয়ে করতে বাড়িতে এনে সেনা সদস্য উধাও অনশনে কলেজছাত্রী জামালপুরে সড়ক অবরোধয়েছেন কলেজছাত্রী মিষ্টি আক্তার। তবে বিয়ের আশ্বাস দিয়ে বাড়িতে এনে শেষ পর্যন্ত গা-ঢাকা দিয়েছেন প্রেমিক সেনা সদস্য জীবন মিয়া। সমাধান না পেয়ে ও ঘটনার ন্যায়বিচারের দাবিতে দেওয়ানগঞ্জ-রৌমারী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ।

​স্থানীয় সূত্র জানায়,জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পুরাভিটা গ্রামের ফেলু মিয়ার ছেলে ও সেনাসদস্য জীবন মিয়ার সাথে উত্তর সাপমারী গ্রামের খুশরু মিয়ার মেয়ে মিষ্টি আক্তারের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ৯ সেপ্টেম্বর দুই মাসের ছুটিতে বাড়িতে আসেন জীবন। এরপর গত বৃহস্পতিবার মিষ্টিকে বিয়ের কথা বলে নিজের বাড়িতে নিয়ে আসেন তিনি। কিন্তু পরিবারের চাপের মুখে পড়ে প্রেমিকা মিষ্টিকে বাড়িতে ফেলেই হঠাৎ উধাও হয়ে যান জীবন মিয়া।

​ঘটনার পর থেকে বিয়ের দাবিতে প্রেমিক জীবনের বাড়িতেই অনশন শুরু করেন ওই তরুণী। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস-বৈঠক হলেও গত ছয় দিনেও কোনো সুরাহা হয়নি। দীর্ঘদিন অনশনে থাকা ও মানসিক চাপে মিষ্টির শারীরিক অবস্থার অবনতি ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া জীবনের পরিবারের বিরুদ্ধে মিষ্টিকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এদিকে ন্যায়বিচার ও তরুণীর নিরাপত্তার দাবিতে।

মঙ্গলবার(১৫সেপ্টেম্বর) বিকালে দেওয়ানগঞ্জ-রৌমারী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী। আন্দোলনকারীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রেমিকা মিষ্টি আক্তারের ন্যায্য অধিকার নিশ্চিত এবং সেনাসদস্য জীবনের সাথে তার বিয়ের ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি দের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

​এ বিষয়ে অভিযুক্ত জীবন মিয়া বা তার পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।