ঢাকাThursday , 17 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে দুর্ধর্ষ ‘হাত কাটা রফিক’ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার: আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার!

Mahamudul Hasan Babu
September 17, 2026 2:19 pm
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: সুন্দরবনে পরিচালিত এক অভিযানে দুর্ধর্ষ ‘হাত কাটা রফিক’ ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বন্ধুক, চাপাতি, ছুড়িসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সুন্দরবন এলাকায় বেশ কিছু দিন ধরে হাত কাটা রফিক বাহিনীর সদস্যরা জেলে, বাওয়ালি ও স্থানীয় বাসিন্দাদের জিম্মি করে চাঁদাবাজি ও ডাকাতি চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের এই ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
* আগ্নেয়াস্ত্র (বন্ধুক)
* বেশ কিছু রামদা ও চাপাতি
* ধারালো ছুরি
* ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাত দলের মূল হোতা হাত কাটা রফিকসহ বাকি সদস্যদের গ্রেফতার করতে সুন্দরবনের সম্ভাব্য আস্তানাগুলোতে অভিযান অব্যাহত আছে। উদ্ধার করা অস্ত্রগুলো স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে জমা রাখা হয়েছে।