আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনীর চৌগাছা পশ্চিমপাড়া ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চৌগাছা পশ্চিমপাড়া বাগানপাড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে| চৌগাছা পশ্চিমপাড়া যুবসমাজ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে| খেলায় চেংগাড়া ফুটবল একাদশ ২-১ গোলে গাংনী পৌরসভা ৮ নং ওয়ার্ড প্লে ফুটবল দলকে পরাজিত করে বিজয় লাভ করে|
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টে¤^র ) বিকেল সাড়ে ৪ টার সময় গাংনী পৌরসভার ৩ নং ওয়ার্ড চৌগাছা পশ্চিমপাড়া বাগানপাড়া মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন গাংনী পৌরসভা বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা|
প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন, গাংনী পৌর সভার ৩ নং ওয়ার্ড চৌগাছা পশ্চিম পাড়ার সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম আসাদ|
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌগাছা পশ্চিমপাড়া (৩ নং ওয়ার্ড ) বিএনপির সাধারন সম্পাদক মিঠুন আহ¤েমদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ |
ম্যাচটিতে প্রধান রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন, প্রবীণ ক্রীড়াবিদ সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম|
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ অর্থ্যাৎ সেরা খেলোয়াড় হিসেবে চেংগাড়া ফুটবল একাদশের রাজু নির্বাচিত হলে চৌগাছা ইউনিক প্রিন্টার্সের পক্ষ থেকে পুরস্কার হিসেবে জার্সি উপহার দেয়া হয়|
খেলার ধারাভাষ্যে ছিলেন, গাংনী থানা পুলিশের গর্বিত সদস্য আসাদুল হক|
দুটি শক্তিশালী দলের খেলা উপভোগ করতে পুরুষের পাশাপাশি মহিলা দর্শকরাও উপস্থিত ছিলেন|
