আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে| গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে| নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতায় উপজেলার অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে| দুটি গ্রুপ অর্থ্যাৎ ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনী ক গ্রুপ এবং ৯ম ও ১০ম শ্রেনী পর্যন্ত খ গ্রুপ|
গাংনী উপজেলার নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাশেদ হোসাইন এর সানুগ্রহ অনুমতিক্রমে অনুষ্ঠান শুরু করা হয়|
কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি| কবির প্রতি গভীর শ্রদ্ধা| প্রেমের কবি, সাম্যের কবি, দ্রোহের কবি, মানবতার কবি কাজী নজরুল| কাজী নজরুলের চেতনা , জীবনবোধ এবং দেশপ্রেম সম্পর্কে জানতে বুঝতে আমাদের নতুন প্রজন্মকে উজ্জীবিত করতেই আমাদের এই প্রয়াস| আমাদের কিশোর তরুণ ও যুব সমাজের মাঝে নজরুলের চেতনা জাগ্রত করতেই মূলত নজরুল বর্ষ পালন করা হচ্ছে|
এসময় উপস্থিত ছিলেন, গাংনী মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম|
গাংনী উপজেলা শিল্পকলা একাডেমির আহবায়ক কমিটির সদস্য আমিরুল ইসলাম অল্ডাম ও সুলেরী আলভীর সঞ্চালনায় প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন, সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠন আমিরুল ইসলাম অল্ডাম, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ˆসয়দ জাকির হোসেন, কাজীপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, করমদি কলেজের প্রভাষক এস এম সায়েম পল্টু, দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক জুলফিকার আলী কানন প্রমুখ|
প্রতিযোগিতার ফলাফল সংরক্ষন ও ঘোষনা করেন , এস এম সায়েম পল্টু , আমিরুল ইসলাম অল্ডাম |
দক্ষ বিচারকদের চুল চেরা বিশ্লেষনে দেখা গেছে, জোড়ুপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শি&&ক্ষার্থীরা বেশীরভাগ ইভেন্টে ১ম স্থান ও ২য় স্থান অর্জন করেছে|
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী- অভিভাবক, গণমাধ্যমকর্মী সহ প্রায় শতাধিক দর্শক শ্রোতা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন|
