পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে ঢেউটিন ও গৃহ মেরামতের জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ৩০টি পরিবারের মাঝে এক বান ঢেউটিন ও ৩ হাজার টাকা বিতরণ করা হয়েছে| উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্তদের হাতে এসব সহায়তা তুলে দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের মানবিক দায়িত্বও। দুর্যোগে ক্ষতিগ্রস্ত কেউ যেন অসহায় হয়ে না থাকেন, সে জন্য সরকার তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ। সহায়তা পেয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
