ঢাকাSaturday , 26 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে হুমায়ুন কবিরের বাসায় প্রতিমন্ত্রী ইশরাক, বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময়

Mahamudul Hasan Babu
September 26, 2026 9:06 am
Link Copied!

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সফরকালে বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবিরের বাসভবনে মধ্যাহ্নভোজ করেছেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি।

শনিবার দুপুরে বসুরহাট পৌরসভায় হুমায়ুন কবিরের বাসভবনে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মধ্যাহ্নভোজ শেষে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আলোচনায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম এবং তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

এ সময় তৃণমূল পর্যায়ে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন ইশরাক হোসেন। সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও সক্রিয় করতে স্থানীয় পর্যায়ে সমন্বিতভাবে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবিরকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়েও তিনি গুরুত্ব দেন।

মধ্যাহ্নভোজের পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হুমায়ুন কবিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ইশরাক হোসেন। তাঁর চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে চান তিনি। পরে হুমায়ুন কবিরের দ্রুত সুস্থতা কামনা করেন প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবিরের বাসভবনে অনুষ্ঠিত এ মধ্যাহ্নভোজ ও মতবিনিময় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।